মাতৃভাষায় লিখুন

অভ্র · বিজয় · প্রভাত · জাতীয় — লেখা থাকে আপনার ডিভাইসেই

২১শে ফেব্রুয়ারি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস·বাংলা ভাষা শহীদদের স্মরণে

মহান স্বাধীনতা দিবস

২৬শে মার্চ ১৯৭১·স্বাধীনতা ও জাতীয় দিবস

৩৬ জুলাই

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৪

জুলাই শহীদদের স্মরণে · ৫ আগস্ট ২০২৪

মহান বিজয় দিবস

১৬ই ডিসেম্বর ১৯৭১·মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা

গাইড · How-to

দুই ভাষায় সংক্ষিপ্ত নির্দেশিকা ও প্রশ্নোত্তর। Short bilingual guide and FAQ.

1শুরু করুন· Quick start

  • ওয়ার্কস্পেসে গিয়ে লেখার জায়গায় ক্লিক করুন। ডিফল্ট মোড ফ্লেক্সিবল ফোনেটিক।
  • ইংরেজি অক্ষরে উচ্চারণ লিখুন: ami লিখলে আমি, bangla লিখলে বাংলা।
  • স্পেস চাপলে হাইলাইট করা শব্দটি বসে যায়। অন্য শব্দ নিতে ↑ ↓ বা Tab চাপুন, অথবা সাজেশনে ক্লিক করুন।
  • Open the workspace and click the writing area. The default mode is Flexible Phonetic.
  • Type the pronunciation in English letters: ami becomes আমি, bangla becomes বাংলা.
  • Press Space to accept the highlighted word. Use ↑ ↓ or Tab (or click a suggestion) to choose another.

2ইনপুট মোড· Input modes

  • অভ্র ফোনেটিক — ধ্বনি-ভিত্তিক নিয়ম + অভিধানের সাজেশন।
  • ফ্লেক্সিবল ফোনেটিক — বানানের ভিন্নতা ও ক্যাপস-লক থাকলেও শব্দ খুঁজে পায়।
  • বিজয়, প্রভাত, জাতীয় — ফিক্সড কীবোর্ড লেআউট; আউটপুট ইউনিকোড।
  • ইংরেজি — কোনো রূপান্তর ছাড়া সরাসরি টাইপ।
  • Ctrl+G চেপে ইংরেজি ও বাংলার মধ্যে দ্রুত বদলান (সেটিংসে শর্টকাট পাল্টানো যায়)।
  • Avro Phonetic — rule-based sound mapping plus dictionary suggestions.
  • Flexible Phonetic — tolerates spelling variants and caps-lock.
  • Bijoy, Probhat, Jatiya — fixed keyboard layouts producing Unicode.
  • English — plain typing with no conversion.
  • Press Ctrl+G to flip between English and Bangla (change the shortcut in Settings).

3অভ্র টিপস· Avro tips

  • ছোট হাতের o ব্যঞ্জনের পরে নীরব থাকে (kolom → কলম); বড় হাতের O দিলে ো-কার হয় (tOmake → তোমাকে)।
  • ট ঠ ড ঢ ণ ষ ড় ঢ় লিখতে বড় হাতের T Th D Dh N S R Rh ব্যবহার করুন।
  • ng → ং (শব্দের শেষে/ব্যঞ্জনের আগে), স্বরের আগে ঙ। ^ → ঁ, t` → ৎ।
  • পাশাপাশি দুই ব্যঞ্জন স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয় (nt → ন্ত)। ভাঙতে ` বা o দিন (amora → আমরা)।
  • Z → য-ফলা (bakZo → বাক্য), rr → রেফ। দাঁড়ি: . চাপলে । বসে।
  • A lowercase o after a consonant is silent (kolom → কলম); capital O gives the ো sign (tOmake → তোমাকে).
  • Use capitals for retroflex letters: T Th D Dh N S R Rh → ট ঠ ড ঢ ণ ষ ড় ঢ়.
  • ng → ং (at word end or before a consonant) and ঙ before a vowel. ^ → ঁ, t` → ৎ.
  • Adjacent consonants join automatically (nt → ন্ত). Break with ` or o (amora → আমরা).
  • Z → ya-phala (bakZo → বাক্য), rr → reph. Press . for the danda ।

4বিজয় লেআউট· Bijoy layout

  • ি ে ৈ ব্যঞ্জনের আগে টাইপ করুন (d + j → কি) — টুল নিজেই ইউনিকোড ক্রমে সাজায়।
  • ো টাইপ করতে c, ব্যঞ্জন, তারপর f (া)। ৌ-এর জন্য c, ব্যঞ্জন, তারপর Shift+X।
  • z = ্র, Shift+Z = ্য, Shift+A = র্ (রেফ), g = হসন্ত।
  • কীবোর্ড পেজে পুরো লেআউট দেখা ও অনুশীলন করা যায়।
  • Type ি ে ৈ before the consonant (d + j → কি); the tool re-orders to correct Unicode.
  • For ো press c, the consonant, then f (া). For ৌ use c, consonant, Shift+X.
  • z = ্র, Shift+Z = ্য, Shift+A = র্ (reph), g = hasanta.
  • Use the Keyboard page to see and practise the full layout.

5টুলবার ও এক্সপোর্ট· Toolbar & export

  • কপি, মুছুন (Ctrl+Z দিয়ে ফেরানো যায়), আনডু/রিডু।
  • .txt (UTF-8), .docx (Word), ছবি (PNG), প্রিন্ট — সবকিছু আপনার ডিভাইসেই তৈরি হয়।
  • ভয়েস টাইপিং Chrome/Edge-এ bn-BD ভাষায় কাজ করে; এটি ব্রাউজারের স্পিচ সার্ভিস ব্যবহার করে।
  • অনুবাদ কেবল ক্লিক করলে MyMemory-তে লেখা পাঠায়; নির্বাচিত অংশ থাকলে শুধু সেটুকুই।
  • Copy, Clear (undo with Ctrl+Z), Undo/Redo.
  • .txt (UTF-8), .docx (Word), image (PNG) and Print are all produced on your device.
  • Voice typing works in Chrome/Edge with bn-BD; it uses the browser's speech service.
  • Translate sends text to MyMemory only when you click; only the selection if you have one.

6আঞ্চলিক বাংলা· Regional Bangla

  • আঞ্চলিক পেজে শুদ্ধ বাংলা ও আটটি আঞ্চলিক কথ্য রূপের মধ্যে রূপান্তর করা যায় — চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নোয়াখালী, খুলনা, রাজশাহী, চাঁপাই, রংপুর।
  • স্থানীয় থেকে স্থানীয় রূপান্তর শুদ্ধ বাংলার মাধ্যমে যায়। অভিধানে না থাকা শব্দ অপরিবর্তিত থাকে; ব্যাকরণ পুরোপুরি লেখা হয় না।
  • ওয়ার্কস্পেস থেকে «আঞ্চলিক» চাপলে নির্বাচিত বা পুরো লেখা পেজে নিয়ে যায়।
  • On the Dialect page you can rewrite between standard Bangla and eight regional spoken styles — Chittagong, Sylhet, Barishal, Noakhali, Khulna, Rajshahi, Chapai, Rangpur.
  • Local-to-local conversion goes through standard Bangla. Unknown words stay unchanged; grammar is not fully rewritten.
  • From the workspace, press «আঞ্চলিক» to send the selection or full text to that page.

7অফলাইন ও গোপনীয়তা· Offline & privacy

  • অ্যাপটি PWA — ইনস্টল করলে বা একবার খোলার পর ইন্টারনেট ছাড়াও চলে।
  • আপনার লেখা, ড্রাফট ও পছন্দের শব্দ শুধু এই ব্রাউজারের localStorage-এ থাকে।
  • মোবাইলে ফোনেটিক টাইপিং-এর জন্য অন-স্ক্রিন কীবোর্ড চালু রাখুন, কারণ ফোনের কীবোর্ডের প্রেডিক্টিভ টেক্সট রূপান্তর আটকাতে পারে।
  • The app is a PWA — after the first visit (or install) it works without internet.
  • Your text, draft and remembered words stay in this browser's localStorage.
  • On phones use the on-screen keyboard for phonetic typing; the system keyboard's predictive text can bypass conversion.

প্রশ্নোত্তর · FAQ

ইংরেজি অক্ষর বাংলা হচ্ছে না কেন?Why are my letters not converting?

টপ বারের EN/বাং বাটন দেখুন — EN থাকলে Ctrl+G চাপুন। মোবাইলে অন-স্ক্রিন কীবোর্ড ব্যবহার করুন।

Check the EN/বাং toggle — press Ctrl+G if it says EN. On phones, use the on-screen keyboard.

ভুল শব্দ বসলে কী করব?A wrong word was inserted — what now?

টাইপ করার সময় ↑ ↓ দিয়ে অন্য সাজেশন বাছুন। টুল আপনার পছন্দ মনে রাখে। ব্যাকস্পেসে অক্ষর-অক্ষর করে মুছে ঠিক করা যায়।

While typing, use ↑ ↓ to pick another suggestion — the tool remembers your choice. Backspace edits the phonetic letters one by one.

আমার লেখা কি কোথাও যায়?Does my text leave my device?

না। কেবল অনুবাদ ও ভয়েস টাইপিং ব্যবহার করলে সংশ্লিষ্ট সেবা (MyMemory / ব্রাউজারের স্পিচ সার্ভিস) ব্যবহৃত হয়।

No. Only if you use Translate or Voice does text/audio go to the respective service (MyMemory / the browser's speech service).

Word ফাইলে বাংলা ঠিক দেখাচ্ছে না।Bangla looks wrong in the Word file.

.docx-এ Nirmala UI ফন্ট দেওয়া আছে (Windows-এ আছে)। অন্য সিস্টেমে ফন্ট বদলে নিন।

The .docx uses Nirmala UI (bundled with Windows). On other systems, change the font in Word.

ইউনিকোড ও বিজয় ANSI-এর পার্থক্য কী?Unicode vs Bijoy ANSI?

ইউনিকোড সব জায়গায় চলে। Bijoy ANSI বিশেষ ফন্টের (SutonnyMJ) ওপর নির্ভর করে। কনভার্টার পেজে দুটির মধ্যে রূপান্তর করুন।

Unicode works everywhere; Bijoy ANSI depends on a special font (SutonnyMJ). Convert between them on the Converter page.

কীভাবে ইনস্টল করব?How do I install it?

Chrome/Edge-এর ঠিকানা বারের ইনস্টল আইকন, অথবা মোবাইলে মেনু → Add to Home screen।

Use the install icon in Chrome/Edge's address bar, or on mobile: menu → Add to Home screen.

লেখা শুরু করুন · Start typing